আইফোন ১৬ -এর দাম কেমন ?

 আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল বাজারে নিয়ে এসেছে তাদের আইফোন ১৬ সিরিজের ফোনগুলো । প্রত্যেক সিরিজের মতো আইফোনের এই সিরিজেও মোট ৪টি মডেল পাওয়া যাবে। মডেল গুলো হলো- আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।

আইফোন ১৬ -এর দাম কেমন ?
আইফোন ১৬

আইফোন ১৬ এবং ১৬ প্লাসে রয়েছে বায়োনিক A18 চিপ আর আইফোন ১৬ প্রো  এবং ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক A18 প্রো। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ চারটি মডেলেই থাকছে  অ্যাপেল ইন্টেলিজেন্স।

টেক পিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সংস্করণভেদে  ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা হিসেবে  ৬ দশমিক ১ ইঞ্চি পর্দার আইফোন ১৬ এর দাম পড়বে কমপক্ষে  ৭৯৯ ডলার বা ৯৬ হাজার টাকার মতো। ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইফোন ১৬ প্লাসের দাম হবে সংস্করণভেদে কমপক্ষে ৮৯৯ ডলার বা ১ লাখ ৮ হাজার টাকার মতো। 

 আইফোন ১৬ পাওয়া যাবে সাদা, কালো, সবুজ, গোলাপি ও নীল-এই ৫ রঙে। আইফোন ১৬ প্রোর পর্দার আকার ৬ দশমিক ৩ ইঞ্চি ও ১৬ প্রো ম্যাক্সের পর্দার আকার ৬ দশমিক ৯ ইঞ্চি। আইফোন দুটির দাম পড়বে কমপক্ষে  ৯৯৯ ডলার বা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা এবং ১ হাজার ১৯৯ ডলার বা ১ লাখ ৪৪ হাজার টাকা।

আইফোন ১৬ -এর দাম কেমন ?
আইফোন ১৬
এছাড়াও নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট এবং ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট। তবে সবচেয়ে মজার চমক হল, এই সিরিজের চারটি নতুন মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বোতাম। 

তারমানে ফোনের লক না খুলেই, শুধু এই ক্যাপচার বোতাম টিপেই খুব সহজে ক্যামেরায় ছবি তোলা যাবে। ব্যাটারির ক্ষমতাও সামান্য বেড়েছে। একই সাথে প্রো মডেল দু’টিতেই ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট এবং ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকবেই।

Next Post Previous Post