বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের বিশাল নিয়োগ।

 বাংলাদেশ   যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে জন্য  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ ক্যাটাগরির পদে ১৩ - ১৮তম গ্রেডে ১২০ জনকে অস্থায়ীভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।বাংলাদেশের  আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে  আবেদন করতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের বিশাল নিয়োগ।
  যুব উন্নয়ন অধিদপ্তরে বিশাল নিয়োগ।

১.পদের নাম: কম্পিউটার অপারেটর

★পদসংখ্যা: ২টি।

★যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি হতে হবে । অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি ১ মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

★বেতন : ১১,০০০টাকা-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)


২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

★পদসংখ্যা: ২টি।

★যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে । কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে । অবশ্যই সাটলিপিতে বাংলায় প্রতি ১ মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি ১ মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি হতে হবে।

★বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)


৩. পদের নাম: জুনিয়র প্রশিক্ষক (পোশাক)

★পদসংখ্যা: ৮টি।

★যোগ্যতা: HSCর বা সমমান পাস। পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রদানে অবশ্যই এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

★বেতন : ১০,২০০টাকা-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)


৪.পদের নাম: জুনিয়র ডেমোনেস্ট্রেটর (ব্লক ও বাটিক)

★পদসংখ্যা: ২টি।

★যোগ্যতা: HSC  বা সমমান পাস। পোশাক তৈরির ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে  এবং অবশ্যই পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রদানে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

★বেতন স্কেল: ১০,২০০টাকা-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)


৫. পদের নাম: প্রদর্শক

★পদসংখ্যা: ১৯টি। 

★যোগ্যতা: HSC বা সমমান পাস।বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের যেকোনো যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে অবশ্যই পবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও কৃষিতে দুই মাস ১৫ দিন মেয়াদি কোর্সে ‘ক’ গ্রেডে উত্তীর্ণ হতে হবে।

★বেতন : ৯,৭০০টাকা-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)


৬. পদের নাম: গাড়িচালক

★পদসংখ্যা: ২৩টি।

★যোগ্যতা: JSC বা সমমান পাস। অবশ্যই ভারী/ হালকা গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।মনে রাখবেন  অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।

★বেতন স্কেল: ৯,৭০০টাকা-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)/ ৯,৩০০টাকা-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৭. পদের নাম: হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক

★পদসংখ্যা: ১টি।

★যোগ্যতা: বাণিজ্য বিভাগে HSC বা সমমান পাস।অবশ্যই কম্পিউটার ব্যবহার–সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি বাংলায় প্রতি১ মিনিটে সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।★বেতন স্কেল: ৯,৩০০টাকা-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৮. পদের নাম: ক্যাশিয়ার

★পদসংখ্যা: ৫৮টি।

★যোগ্যতা: বাংলাদেশের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

★বেতন স্কেল: ৯,৩০০টাকা-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর

★পদসংখ্যা: ৫টি।

★যোগ্যতা: HSC বা সমমান পাসসহ অবশ্যই ছয় মাসের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস হতে হবে।

★বেতন স্কেল: ৮,৮০০টাকা-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)


 বাংলাদেশর আগ্রহী প্রার্থীদের অবশ্যই এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে  জানা যাবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ - ৮ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং শুধু মাত্র  ৯ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS  মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৩ নভেম্বর - ২ ডিসেম্বর ২০২৪ ইং, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে ।

এসিআই মটরস
 

Next Post Previous Post