ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৮ জনকে নিয়োগ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানে ৩ ক্যাটাগরিতে ১৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে হবে।
১. ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৮টি
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।টাইপিং এ মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড নং ১৩)
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১০০
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।টাইপিং এ বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০থেকে২২,৪৯০ টাকা (গ্রেড নং ১৬)
৩. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: বাণিজ্য বিভাগে সিজিপিএতে এইচএসসি বা সমমান পাস ।নুন্যতম দ্বিতীয় বিভাগ। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০ থেকে২২,৪৯০ টাকা (গ্রেড নং ১৬)
আবেদন যেভাবে
এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।এখানে ক্লিক করুন। বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ( প্রতিটি পদের জন্য)+সার্ভিস চার্জ ২৩ টাকা = ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে জমা দিতে হবে এসএমএসের মাধ্যমে ।
আবেদনের সময়সীমা:
১০ অক্টোবর - ৩১ অক্টোবর '২৪, বিকেল ৫টা পর্যন্ত।
